মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বিষয়ক সেমিনার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২ বার

চাঁপাই খবর

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্য বিমোচনে যাকাত ও সরকারিভাবে বিত্তবানদের যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ, ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষে “যাকাতের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক জেলাপর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. খায়রুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক মো. গোলাম মোস্তফা। শেষে দোয়া পরিচালনা করে মাওলানা আব্দুল মতিন।
সেমিনারে ইমাম, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com