শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় দিয়ে কথা বলা হবে না শীত কিছুটা বাড়বে, তবে আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ চাকরি হলো তিনজনের প্রতিশ্রুতি ৬৭ জনকে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট : ৫টি ট্রাক চালককে জরিমানা ডোপ টেস্টে কোনো শিক্ষার্থী পজিটিভ হলে ভর্তি হতে পারবে না : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ন্ত্রণে দিকনির্দেশনা দিলেন মহাপরিচালক নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্রঋণ দেবে ব্যাংক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় হারুনের শিবগঞ্জে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও নারী উঠান বৈঠক

চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ন্ত্রণে দিকনির্দেশনা দিলেন মহাপরিচালক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১০ বার

চাঁপাই খবর

 

 

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদরের মহাপরিচালক হাসান মারুফ বুধবার চাঁপাইনবাবগঞ্জ সফর করেছেন। সফরকালে তিনি সংস্থাটির জেলা কার্যালয় পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
সকাল ১০টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে উপস্থিত হলে তাকে গার্ড অব অনার (স্যালুট) প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
পরিদর্শন শেষে মহাপরিচালক জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মাদক নিয়ন্ত্রণে করণীয় বিষয়সমূহ নিয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলায় মাদকবিরোধী কার্যক্রমের বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বিগত এক বছরের মাদকবিরোধী কার্যক্রমের সার্বিক চিত্র উপস্থাপন করেন। উপস্থাপিত কার্যক্রমের ওপর সন্তোষ প্রকাশ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
মহাপরিচালক হাসান মারুফ মহোদয় কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শোনেন এবং মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরো কার্যকর ও গতিশীল করার লক্ষে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। তিনি মাদকবিরোধী অভিযান জোরদারকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সঙ্গে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com