শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে আগামিকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলবে একটানা ৯ ঘণ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে ন্যায়পরায়ণতা : জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট কেন্দ্রে ফলাফল টাঙানো হবে সোনামসজিদ স্থলবন্দর : ৩ দিন বন্ধ আমদানি-রপ্তানি ভোটের দিন যাত্রী পারাপার চাঁপাইনবাবগঞ্জ—১ (শিবগঞ্জ) আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় দিয়ে কথা বলা হবে না শীত কিছুটা বাড়বে, তবে আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার

চাঁপাই খবর

 

 

চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলায় তিনটি সংসদীয় আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন গণভোটের ভোটগ্রহণ চলছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ ভোটার এবং নারীদের লম্বা লাইন দেখা গেছে বিভিন্ন কেন্দ্রে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নিজ নিজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। শিবগঞ্জের সীমান্ত ঘেঁষা জমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই কেন্দ্রে ভোটার ২৭০০। সকাল ১১ টা পর্যন্ত ভোট প্রদানের হার ২৬.৬ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জ—১(শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা সকাল ৮টা ৪৫ মিনিটে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং জামায়াত প্রার্থী ড. কেরামত আলী জালমাছমারি তরুলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল পৌনে ৮টায় ভোট দেন। অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ—২ (নচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এবং জামায়াতে ইসলামির প্রার্থী ড. মু. মিজানুর রহমান রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। এই আসনের অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ—৩(সদর) আসনে বিএনপির প্রার্থী হারুনুর রশীদ চকআলমপুর সরকারি প্রার্থমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে। অন্যদিকে জামায়াতে ইসলামির প্রার্থী নূরুল ইসলাম বুলবুল সকাল সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসনের নির্বাচনি সেল জানিয়েছে দুপুর ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ১ আসনে ভোটপ্রদানের হার ২৬ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জ—২ আসনে ২৮শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ২৩ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ দুপুর সোয়া ১২টায় জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
এদিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শাহাদাত হোসেন মাসুদ দুপুর সাড়ে ১২টার দিকে জানান, আমি এই মুহুর্তে শিবগঞ্জ এর বিভিন্ন এলাকা ঘুরছি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com