শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঈদ উপলক্ষে ভিজিএফ সুবিধা পাবে ২ লাখ অতিদরিদ্র পরিবার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১ বার

চাঁপাই খবর

 

 

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল পাবে ১ লাখ ৮৯ হাজার ৮৯৮ জন দুস্থ ও অতিদরিদ্র ব্যক্তি বা পরিবার। ঈদের আগেই এইসব পরিবারের মধ্যে চাল বিতরণ করা হবে বলে জানা গেছে।
জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্রে জানা গেছে, এবার সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৫৪ হাজার ৮৬৩ জন কার্ডধারীর জন্য ৫৪৮.৬৩০ মেট্রিক টন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর জন্য ৪৬.২৫০ মেট্রিক টন, শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ৭৩ হাজার ৮৫৫ জন কার্ডধারীর জন্য ৭৩৮.৫৫০ মেট্রিক টন, শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর জন্য ৪৬.২৫০ মেট্রিক টন, গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের ৩৩ হাজার ৮১১ জন কার্ডধারীর জন্য ৩৩৮.১১০ মেট্রিক টন, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২৫ জন কার্ডধারীর জন্য ৪৬.২৫০ মেট্রিক টন, নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের ১৭ হাজার ৪৯২ জন কার্ডধারীর জন্য ১৭৪.৯২০ মেট্রিক টন এবং নাচোল পৌরসভার ৩ হাজার ৮৫ জন কার্ডধারীর জন্য ৩০.৮৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ভোলাহাট উপেজলার ৪টি ইউনিয়নের ৯ হাজার ৮৭৭ জন কার্ডধারীর জন্য বরাদ্দ দেয়া হয়েছে ৯৮.৭৭০ মেট্রিক টন চাল।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ বলেন— এরই মধ্যে ভিজিএফের চাল বিতরণের প্রস্তুতি শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাসহ জেলায় ঈদের আগেই বিতরণ শেষ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com