সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

চিকিৎসা সেবা নিশ্চিতের নির্দেশ এমপি বুলবুলের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার

চাঁপাই খবর

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শন, সদর উপজেলা প্রশাসনের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণসহ বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত দিন পার করেছেন সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার সকালে তিনি জেলা হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে খোঁজখবর নেন। এসময় তিনি রোগীদের হয়রানি মুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করা, চিকিৎসা সেবার মান বৃদ্ধি, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ওষুধ সরবরাহ নিশ্চিত করা, রোগীদের খাদ্যের মান উন্নত করার নির্দেশনা দেন। পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং দ্রুত সকল রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদানে কার্যকর উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।
এসময় সাবেক এমপি লতিফুর রহমান ও জামায়াত নেতা গোলাম রাব্বানীসহ অন্যরা নূরুল ইসলাম বুলবুলের সঙ্গে ছিলেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান, আবাসিক চিকিৎসক ডা. আব্দুস সামাদ সংসদ সদস্যকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখান।
পরে নূরুল ইসলাম বুলবুল সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগ দেন। সভায় উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা শহরসহ সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com