শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় দিয়ে কথা বলা হবে না শীত কিছুটা বাড়বে, তবে আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ চাকরি হলো তিনজনের প্রতিশ্রুতি ৬৭ জনকে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট : ৫টি ট্রাক চালককে জরিমানা ডোপ টেস্টে কোনো শিক্ষার্থী পজিটিভ হলে ভর্তি হতে পারবে না : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ন্ত্রণে দিকনির্দেশনা দিলেন মহাপরিচালক নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্রঋণ দেবে ব্যাংক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় হারুনের শিবগঞ্জে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও নারী উঠান বৈঠক

ডোপ টেস্টে কোনো শিক্ষার্থী পজিটিভ হলে ভর্তি হতে পারবে না : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৭ বার

চাঁপাই খবর

 

 

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ বলেছেন, কোনো শিক্ষার্থী ডোপ টেস্টে পজিটিভ হলে, অর্থাৎ মাদক গ্রহণকারী হিসেবে চিহ্নিত হলে সে কোথাও (ইউনিভার্সিটি ও কলেজে) ভর্তি হতে পারবে না এবং কোথাও চাকরিও পাবে না।
বৃহস্পতিবার সকালে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, ডোপ টেস্ট নীতিমালা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে সরকারি চাকরিতে যেমন ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে, ঠিক একইভাবে ইউনিভার্সিটি ও কলেজ লেভেলে ভর্তিতেও শিক্ষার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে যানবাহনের চালক ও কলকারখানায় যারা যন্ত্রাংশ পরিচালনা করেন, তাদের সবার জন্যও ডোপ টেস্ট বাধ্যতামূলক হয়ে যাবে। এটি বাস্তবায়িত হলে আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা এখান থেকেই (চাঁপাইনবাবগঞ্জ) শুরু করতে চাই এবং সামনে আরো সমন্বিত অভিযান জোরদার করা হবে। একই সঙ্গে যেখানেই মাদকের সংবাদ পাওয়া যাবে, সেখানেই সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। আমরা চাঁপাইনবাবগঞ্জকে মাদকমুক্ত ঘোষণা করতে চাই। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি বলেন, নানাবিধ সীমাবদ্ধতার মধ্যেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোডাল এজেন্সি হিসেবে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়ে দিন-রাত নিরলসভাবে মাদক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তিনি জানান, মাদকের চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস ও ক্ষতি হ্রাস— এই তিনটি কৌশলের মাধ্যমে অধিদপ্তর তার কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরো বলেন, মাদক শুধু একটি পরিবার নয়, একটি সমাজ ও একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়— মাদক মাকে কাঁদায়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। মাদক গ্রহণের ফলে তরুণ সমাজের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি উল্লেখ করেন, মাদকাসক্তির প্রথম ধাপ হলো সিগারেট, যা ১৫ থেকে ২৫ বছর বয়সী তরুণ-তরুণীদের মধ্যে বেশি পরিলক্ষিত হয়।
তরুণ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার এরই মধ্যে ডোপ টেস্ট কার্যক্রম চালু করেছে উল্লেখ করে তিনি বলেন, যেসব শিক্ষার্থীর শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হবে, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন সরকারি চাকরি থেকে বঞ্চিত হবে। তিনি জোর দিয়ে বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন ও ব্যাপক জনসচেতনতা।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে অভিভাবক সমাবেশ আয়োজনের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। মাদককে ‘নীরব ঘাতক’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি আমাদের সমাজের শক্তিশালী তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জে মাদক নির্মূলে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এরই মধ্যে জোরদার করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসমূহকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
আলোচনা সভা শেষে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ১৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে মাদকবিরোধী স্লোগান সংবলিত বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান এবং লাল কার্ড প্রদর্শন করা হয়।
‘মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন’— এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচন সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত ও নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর। সূচনা বক্তব্য দেন— জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম ফারুক মিথুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও সুস্থ জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে একযোগে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে ‘মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা’ শীর্ষক গম্ভীরা গান পরিবেশিত হয়। গম্ভীরা পরিবেশন করেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের নাট্যকর্মীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com