চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের সহযোগিতায় শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়। শনিবার বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫ এর আওতায় ৫টি ট্রাক চালককে মোট ৫টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। একই সঙ্গে অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ রোবেল। প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালন আবু সাঈদ।
জেলা পুলিশের একটি দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে।