সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ফুড অফিস জামে মসজিদে দোয়া ও ইফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার

চাঁপাই খবর

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ফুড অফিস জামে মসজিদে  শুক্রবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল ওদুদ এই দোয়া ও ইফতারির আয়োজন করেন। অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা-১, জিপি মোসাদ্দেক হোসেন কাজল, অ্যাডভোকেট নজরুল ইসলাম, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়িসহ বিভিন্ন পেশার মানুষ। আবদুল ওদুদ নিজের এবং তার পরিবারসহ দেশের মানুষের কল্যাণের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন ফুড অফিস জামে মসজিদের পেশ ইমাম ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com