চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের সদস্যরা সোমবার ইয়াবাসহ মোসা. রুবিনা খাতুন (৩৯) নামের এক নারীকে আটক করেছেন।
আটক হওয়া নারী ভোলাহাট উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মো. বাবলুর স্ত্রী।
ডিএনসি’র উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, সোমবার সকাল ৮টা ১০ মিনিটে ডিএনসি’র একটি দল মুন্সিগঞ্জ গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ৩০ পিস ইয়াবাসহ রুবিনা খাতুনকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে ভোলাহাট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। ডিএনসি’র উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।