চাঁপাই খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা শনিবার ব্যস্ত দিন পার করেছেন। নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে সকালে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এর আগে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নারীদের অংশগ্রহণে একটি উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে স্থানীয় শতশত নারী ভোটাররা উপস্থিত ছিলেন। এ সময় তারা তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়তে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শাহজাহান মিঞা বলেন, দেশ নিয়ে বিএনপির ৮টি পরিকল্পনার কথা তুলে ধরেন। “একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছি। আগামীতে শিবগঞ্জকে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক জনপদ হিসেবে গড়ে তুলতে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন।
এ সময় দুর্লভপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।