শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ—১ (শিবগঞ্জ) আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা প্রধানমন্ত্রী অপরাধ করলেও ছাড় দিয়ে কথা বলা হবে না শীত কিছুটা বাড়বে, তবে আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ চাকরি হলো তিনজনের প্রতিশ্রুতি ৬৭ জনকে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট : ৫টি ট্রাক চালককে জরিমানা ডোপ টেস্টে কোনো শিক্ষার্থী পজিটিভ হলে ভর্তি হতে পারবে না : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক চাঁপাইনবাবগঞ্জে মাদক নিয়ন্ত্রণে দিকনির্দেশনা দিলেন মহাপরিচালক নারী উদ্যোক্তাদের পাঁচ শতাংশ সুদে ক্ষুদ্রঋণ দেবে ব্যাংক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় হারুনের

চাঁপাইনবাবগঞ্জ—১ (শিবগঞ্জ) আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার

চাঁপাই খবর

 

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী ড. কেরামত আলী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।  শুক্রবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দারসবাড়ী মসজিদ প্রাঙ্গণে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
নির্বাচনে বিজয়ী হলে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উন্নয়নের মাধ্যমে উন্নত, নিরাপদ বাসস্থান নিশ্চিতে সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে বলে অঙ্গীকার করেন তিনি।
শিবগঞ্জের উন্নয়নে চিন্তাভাবনা তুলে ধরে কেরামত আলী বলেন, স্বাধীনতার এত বছর পরেও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেমন দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। আর তাই নির্বাচিত হলে শিবগঞ্জ পৌর এলাকা ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পানি ব্যবস্থার উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা অবকাঠামো শক্তিশালীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়নের কথা উল্লেখ করা হয় ইশতেহারে।
এছাড়া সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক-চোরাকারবারী প্রতিরোধে কার্যত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করে উন্নত নগরায়ন ও শিল্পায়ন, কৃষি উন্নয়ন ও আম কেন্দ্রিক অর্থনিতির প্রসার, বেকারত্ব নিরসন ও কর্মসংস্থান, স্থলবন্দর আধুনিকায়ন ও বাণিজ্যিক বিস্তৃতি বিষয়ে তাঁর ২০ দফা ইশতেহার ঘোষণা করেন তিনি।
আর তাই শিবগঞ্জ উপজেলার উন্নয়নে সকলকে ১২ ফেব্রুয়ারি দিনব্যাপী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান ড. কেরামত আলী।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা সহকারী সেক্রেটারী সেফাউল মুলক, জুলাই যোদ্ধা আল বাশরি সোহান, আইনজীবী নাহিদ ইবনে মিজান, শিবগঞ্জ উপজেলা কর্ম পরিষদ সদস্য আশিয়া বেগম, শাহবাজপুর মহিলা জামায়াত সেক্রেটারি তৌহিদা বেগমসহ জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2009-2022 chapaikhobor24.com # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com