চাঁপাই খবর
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক ও ইমামদের নিয়ে দোয়া ও ইফতার করলেন বিএনপি নেতা মো. শাহনেওয়াজ খান সিনা। বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে এই দোয়া ও ইফতারের আয়োজন করেন তিনি। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু।
দোয়া ও ইফতার অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সিনা জানান, আগামীতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাচনে দলের আনুকূল্য পেলে তিনি মেয়র পদে নির্বাচন করবেন। এজন্য তিনি সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি জানান, একসময় তিনি সাংবাদিকতার সঙ্গে ছিলেন এবং এখনো যুক্ত আছেন। তবে এটি তার শখের বিষয় বলেও জানান তিনি।
শাহনেওয়াজ খান সিনা বলেন— আওয়ামী লীগের শাসনামলে তার বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ ১১টি বিভিন্ন ধরনের মামলা করা হয়েছিল। তিনি কারাবরণও করেছেন। তিনি ২০১১ সালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হন। পরে একবার তার মনোনয়ন বাতিল করা হয় এবং আরেকবার বিএনপি ভোট বর্জন করায় তিনি মনোনয়নপত্র দাখিল করেও প্রত্যাহার করেন।
সিনা সাংবাদিকদের মাধ্যমে সকলের কাছে তার অতীত জীবনের ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে পাশে থাকার অনুরোধ জানান।
আলোচনায় অংশ নেন— দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সিটিজে’র সভাপতি রফিকুল আলম, সিটি প্রেস ক্লাবের সহসভাপতি আশরাফুল আলম সিদ্দিকী কাজলসহ অন্যরা।
ইমামদের মধ্যে অংশগ্রহণ করেন— মুনসেফপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও ইমাম মাওলানা মো. হুমায়ুন কবির, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রেস ইমাম মাওলানা মো. মুক্তার আলী, পৌরভবন জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ক্বারী মাওলানা মো. আসলাম কবীরসহ অন্যরা।